আখাউড়ায় দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত
[Web-Dorado_Zoom]
প্রতিনিধি : আখাউড়ায় দুই পক্ষের সংঘর্ষে মো. কনো মিয়া (৮০) নামে এক বৃদ্ধ নিহত এবং দুইজন আহত হয়েছেন। বুধবার সকাল সাতটার দিকে উপজেলার বাউতলা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে একটি মোরগকে কেন্দ্র করে ওই গ্রামের মন্টু মিয়ার ছেলে লোকমান ও মনিরের সঙ্গে ইমাম হোসেন ও টেম্পু হোসেনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে কনো মিয়া ঘটনাস্থলেই নিহত এবং দুইজন আহত হন। আহতদের আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে আখাউড়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
« ডিটিএইচ বিরোধী কোয়াব: শনিবার আন্দোলনের চূড়ান্ত রূপরেখা (Previous News)
(Next News) ব্রাহ্মণবাড়িয়ায় উৎসাহ উদ্দীপনায় পালিত হচ্ছে বড়দিন »



















