Main Menu

অনলাইন পত্রিকার সম্পাদক আলি আসিফ গালিবের মাতার মূত্যু সরাইল প্রেস কাবের শোক

[Web-Dorado_Zoom]

সরাইল প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া ক্যাবল ভিশনের পরিচালক, ব্রাহ্মণবাড়িয়া ও তিতাস টোয়েন্টিফোর ডটকম এর সম্পাদক আলি আসিফ গালিব এর মাতা, বাংলাদেশ কৃষি ব্যাংক এর সহকারী মহাব্যবস্থাপক (অবঃ) আলী আকবর মজুমদার এর সহধর্মীনি নুরজাহান বেগম (৬৮) গত শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন, (ইন্না…………রাজেউন)। তিনি স্বামী, দুই পুত্র, এক কন্যা ও নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ।
সরাইল প্রেস কাবের শোক ঃ তার  মূত্যুতে সরাইল প্রেস কাব গভীর শোক প্রকাশ করেছেন। গতকাল বুধবার মোঃ আইয়ুব খানের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন- সম্পাদক বদর উদ্দিন বদু, সহ সম্পাদক সৈয়দ কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ ইব্রাহিম, সাহিত্য সম্পাদক মোঃ জহিরুল ইসলাম রিপন, অর্থ-সম্পাদক মাহবুব খান বাবুল, দপ্তর সম্পাদক মোঃ জুলকার নাঈন, সদস্য মোহাম্মদ মাসুদ ও তৌফিক আহমেদ তফছির প্রমুখ। বক্তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। পরে নূরজাহান বেগমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares