Main Menu

আখাউড়ায় হত্যা মামলার আসামি গ্রেফতার

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি :আখাউড়া থানা পুলিশ নিশাদ (২৫) নামে হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে।আখাউড়া থানার একদল পুলিশ কসবা থানা পুলিশের সহযোগিতায় রোববার রাত সাড়ে ১০ টার দিকে তাকে কুটিবাজার এলাকা থেকে গ্রেফতার করে।নিশাদ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি গ্রামের বাদশা মিয়ার ছেলে।আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)অং সাং  গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৪ অক্টোবর আখাউড়া পৌরশহরের শান্তিনগর গ্রামের মমিনুল হকের মেয়ে মুন্নিকেত (১৫) শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়। পরদিন নিশাদসহ আরো কযেকজনকে আসামি করে; মমিনুল হক আখাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares