সরাইলে পরিবহন ডাকাত গ্রেপ্তার
[Web-Dorado_Zoom]
মোহাম্মদ মাসুদ, সরাইল ঃ
সরাইলে রিপন (২৬) নামের এক পরিবহন ডাকাতকে গ্রেপÍার করেছে পুলিশ। গত শনিবার মঈন্দ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ডাকাত রিপন উপজেলার ইসলামাবাদ (গোগদ) গ্রামের ওয়াহিদ মিয়ার পুত্র। সে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বেড়তলা থেকে শাহবাজপুর এলাকার বিভিন্ন স্পটে বাস কোচ ও সিএনজি অটোরিক্সায় নিয়মিত ডাকাতি করে আসছে। সে সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। গত শনিবার গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক মোঃ ইশতিয়াক সঙ্গীয় ফোর্স নিয়ে মঈন্দ গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
« বর চাই না, চাই কুকুর (Previous News)
(Next News) সরাইলে তিন সিএনজি ছিনতাইকারী গ্রেপ্তার »



















