জাসদ কার্যালয়ে হামলায় ওয়ার্কার্স পার্টির নিন্দা
[Web-Dorado_Zoom]
| জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এর জেলা কার্যালয়ে গত ২৮ নভেম্বর রাত ১১টায় কিছু সংখ্যক সশস্ত্র সন্ত্রাসী অস্ত্র নিয়ে জেলা জাসদ কার্যালয়ে ঢুকে লুটপাট করে নগদ টাকা ও আসবাবপত্রসহ অন্যান্য মালামাল নিয়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক এড. কাজী মাসুদ আহমেদ, সম্পাদক মন্ডলীর সদস্য আবু সাঈদ খান, এড. নাসির মিয়া, জেলা ওয়ার্কার্স পার্টির নেতা কমরেড নজরুল ইসলাম, সাংবাদিক দীপক চৌধুরী বাপ্পী, জেলা ছাত্রমৈত্রীর সভাপতি ফরহাদুল ইসলাম পারভেজ, নারী মুক্তি সংসদ সভাপতি ফজিলাতুন্নাহার রিক্সা শ্রমিক ইউনিয়ন নেতা শামসুল আলম, ফিরোজ পাটোয়ারী, যুবমৈত্রীর নেতা শরীফ আহমেদ খান, আরমান উদ্দিন প্রমুখ। বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। |
« বিএনপির গায়েবানা জানাজা অনুষ্ঠিত (Previous News)
(Next News) মোকতাদির চৌধুরীর মনোনয়নপত্র উত্তোলন »



















