কসবায় রেললাইনের স্লিপার উপড়ে ফেলায় ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে
[Web-Dorado_Zoom]
| কসবা সহ দেশের বিভিন্নস্থানের রেললাইন ও ব্রিজে অগ্নিসংযোগ এবং ফিস প্লেট খুলে ফেলায় কার্যত সারাদেশে রেল চলাচল বন্ধ হয়ে গেছে। তফসিল ঘোষণার প্রতিবাদে গতকাল সোমবার রাত থেকেই রেলের উপর হামলা শুরু হয়েছে। রেল স্টেশন সূত্রে জানাগেছে, ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রেললাইনের স্লিপার উপড়ে ফেলায় ঢাকা-চট্রগ্রাম ও ঢাকা-সিলেটের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জের ট্রেন লাইন উপরে ফেলায় ঢাকা থেকে উত্তর অঞ্চলের ট্রেন যোগাযোগ সকাল থেকে বন্ধ রয়েছে। ময়মনসিংহের গৌরিপুরে রেললাইলেন ফিসপ্লেট উপড়ে ফেলায় ময়মসিংহ মোহনগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। খুলনা থেকে সৈয়দপুরগামী ট্রেনের অবরোধের চেষ্টার ট্রেনে ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে। বগুড়রার নুসরাতপুরে ট্রেনের স্লিপার তুলে ফেলায় সেখানকার ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। পাবনার ঈশ্বরদীতে ট্রেনের তিনটি বগিতে আগুন দিয়েছে পিকেটাররা। |
« ৪৮ ঘণ্টার অবরোধ (Previous News)
(Next News) মোকতাদির চৌধুরী , মোহাম্মদ শাহআলম, এডঃ ছায়েদুল হক, এবি এবি তাজুল ইসলামের মনোনয়ন নিশ্চিত »



















