জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের প্রতিবাদে কসবায় জামায়াত-শিবিরের বিক্ষোভ মিছিল
|
কসবা প্রতিনিধি ঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা জামায়াত শিবিরের উদ্যোগে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের প্রতিবাদে বিক্ষোভসহ এক প্রতিবাদ মিছিল আজ ১৪ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৯ টায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি হুমায়ন কবিরের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি কসবা পৌর মুক্ত মঞ্চ থেকে বের হয়ে আড়াইবাড়ি কদম তুলি মোড় গিয়ে শেষ হয়। |




















