Main Menu

সিরাজ গ্রেফতার। গ্রেফতার, প্রতিবাদে ভাংচুর ও অগ্নিসংযোগ

[Web-Dorado_Zoom]
শামীম উন বাছির : শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজের গ্রেফতারের প্রতিবাদে ১৮ দলীয় নেতাকর্মীরা ব্যাপক তান্ডব চালিয়েছে। তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে শহরের দক্ষিণ পার্শ্বে টিএ রোড এলাকায় বিএনপি’র নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা চালায়। পুলিশ বাধা প্রদান করলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। টিএ রোড এলাকার কালী বাড়ি মোড়ে নেতাকর্মীরা অগ্নিসংযোগ করে। এসময় পুলিশ তাদের ছত্রভংগ করতে প্রায় শতাধিক রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে। এসময় তারা পুলিশকে লক্ষ্য করে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করে এবং টিএ রোড এলাকার ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে ভাংচুর চালায়। রাত প্রায় ৮টায় বিক্ষুব্ধ নেতাকর্মীরা শিমরাইল কান্দি এলাকায় রেল লাইনে আগুন দেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত শহরের উত্তেজনা বিরাজ করছে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares