Main Menu

চট্টলা ট্রেন থেকে ১৭’শ কেজি ভারতীয় জিরা উদ্ধার

[Web-Dorado_Zoom]

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্ত:নগর চট্টলা এক্সপ্রেস ট্রেন থেকে তল্লাশি চালিয়ে প্রায় ৬ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ১৭’শ কেজি ভারতীয় জিরা উদ্ধার করেছে চোরাচালান বিরোধী টাস্কফোর্স। জিরাগুলো জব্দ করলেও এ সময় কাউকে আটক করা যায়নি।
শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে অবৈধভাবে ভারত থেকে আনা জিরাগুলো জব্দ করলেও এ সময় কাউকে আটক করতে পারেনি তারা।

টাস্কফোর্স পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিজিবি’র ব্রাহ্মণবাড়িয়াস্থ ট্রানজিট ক্যাম্পের সুবেদার আইনুল হকের নেতৃত্বে একটি দল আধা ঘন্টা অভিযান চালিয়ে জিরাগুলো উদ্ধার করে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares