Main Menu

আশুগঞ্জে ছুরিকাঘাতে আহত ব্যক্তির মৃত্যু

[Web-Dorado_Zoom]
প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত হাবিবুর রহমান ভূঁইয়া (৫২) মারা গেছেন।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাবিবুর রহমান ভূঁইয়া আশুগঞ্জের আড়াইসিধা গ্রামের বাসিন্দা।  

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে আড়াইসিধা গ্রামের নুরুল ইসলামের ছেলে বাছির মিয়া প্রতিবন্ধী হাবিবুর রহমানের কাছে পাঁচ হাজার টাকা ধার চায়। হাবিবুর টাকা দিতে রাজি না হওয়ায় বাছির উত্তেজিত হয়ে ধারালো ছুরি দিয়ে তার বুকে আঘাত করে।

এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে আশঙ্কজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, হত্যাকাণ্ডের ঘটনায় বাছির মিয়াকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares