সরাইলে বাস চাপায় পথচারি নিহত ১ : প্রতিবাদে সড়ক অবরোধ
[Web-Dorado_Zoom]
| প্রতিনিধি:ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শান্তিনগর এলাকায় দ্রুতগামী বাসের চাপায় হানিফ ভুঁইয়া (৪০) নামে এক পথচারি নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হানিফ ভূঁইয়া আশুগঞ্জ উপজেলার কামাউড়া গ্রামের কতুব ভুঁইয়ার ছেলে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে। এতে রাত ৯ টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সরাইল থানা পুলিশ ও সরাইল বিশ্বরোড হাইওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে আধঘণ্টা পর তারা অবরোধ তুলে নেয়। এদিকে আধ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ চেষ্টা চালিয়ে যান চলাচল স্বাভাবিক করে। |
« ঈদ-উল-আযহা উপলক্ষে এডঃ হুমায়ুন কবিরের শুভেচ্ছা (Previous News)
(Next News) মন্দির গর্ভে হাজার টন সোনা গুপ্তধনের সন্ধানে নামছে ভারত »



















