Main Menu

ইভটেজিং এবং হত্যার হুমকির অভিযোগ এক মাদ্রাসা ছাত্রের ২ মাসের কারাদন্ড

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্কুল ছাত্রীকে ইভটেজিং এবং হত্যার হুমকির অভিযোগ এক মাদ্রাসা ছাত্রের ২ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার পৌর শহরের দেবগ্রামে তৈয়বুর রহমান নামের ওই বখাটেকে কারাদন্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.খুরশিদ শাহরিয়র।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, দ্রেবগ্রাম এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীকে প্রায় উক্তত্য করতো তৈয়বুর রহমান রানের এক বখাটে যুবক। ঘটনাটি নজরে আসলে দেবগ্রাম মাদ্রাসা থেকে তাকে বের করে দেওয়া হয়। এ ঘটনার এক বছর পর গ্রামের বাড়ি সরাইলের শাহবাজপুর থেকে ফিরে এসে আবারো ওই ছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয় তৈয়বুর। এ কাজে বাঁধা দিয়ে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়। খবর পেয়ে স্থানীয় জনগন তাকে আটক করে ইউএনও কে খবর দেন। ইউএনও ঘটনাস্থলে পৌছে ওই যুবককে ২ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares