নবীনগরে নৌকা ডুবিতে কন্যা শিশুর মৃত্যু
[Web-Dorado_Zoom]
|
নিজস্ব সংবাদাতা: নবীনগর উপজেলার মোহল্লা এলাকায় তিতাসের বুকে পড়ে আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে এক শিশুর মৃত্যু হয়েছে । নিহত মেয়েটির নাম হাবিল আক্তার (২)। সে উপজেলার খড়িয়ালা গ্রামের জহিরুল ইসলামের মেয়ে। এ ঘটনায় আরো অন্তত ২০ জনের মতো আহত হয়েছে। আহতদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে, নবীনগর থানার অপারেশন অফিসার মো. আবু জাফর জানান। তিনি বলেন, বেলা সাড়ে ১১টার দিকে নবীনগর থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা প্রায় ৬০ জন যাত্রী নিয়ে মোহল্লা ঘাটের কাছে পৌঁছে নদীতে ডুবে যায়। এ সময় অধিকাংশ যাত্রী সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হলেও হাবিল নামের কন্যা শিশুটি মারা যায়। |
« নাসিরনগরে বিজেপিনেতা উপজেলা চেযারম্যানের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন (Previous News)
(Next News) নিরাপদ বাংলাদেশ অব্যাহত রাখতে হলে আবারো হাসিনা সরকারকে ক্ষমতায় আনতে হবে–মোকতাদির চৌধুরী »




















