Main Menu

আজমপুর রেলস্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু

[Web-Dorado_Zoom]

সুমন নূর : ঢাকা-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার আজমপুর রেলস্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় দুই যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আজমপুর রেলস্টেশনের মাষ্টার জানান, জানান, আনুমানিক ২৮ থেকে ৩০ বছর বয়সী দুই যুবক রেলস্টেশনের অদূরে রেললাইনে বসে গল্প করছিলেন। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই একজন ও আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরেকজন মারা যান। ধারনা করা হচ্ছে ওরা নেশাগ্রস্ত ছিল। একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম মনির, বাড়ী আখাউড়া উপজেলার আমুদাবাদ গ্রামে।

আখাউড়া রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে থানার সহকারী উপপরিদর্শক বোরহান উদ্দিনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares