সরাইলে সাংবাদিকদের সাথে সফিউল্লাহ মিয়া’র মতবিনিময় সভা
|
মোহাম্মদ মাসুদ : ব্রাহ্মণবাড়িয়া ২ (সরাইল-আশুগঞ্জ) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আশুগঞ্জ উপজেলা আ.লীগের সভাপতি মুক্তিযোদ্ধা হাজী মো.শফিউল্লাহ মিয়া সরইলে জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। শুক্রবার সকালে সরাইল প্রেস কাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেস কাবের সভাপতি মো.আইয়ুব খান। সম্পাদক মো. বদর উদ্দিন বদুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে শফিউল্লাহ মিয়া বলেন, আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি সরাইল ও আশুগঞ্জকে সমান গুরুত্ব দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখবো । তিনি বলেন সরাইল সদরকে পৌর সভায় উন্নিত করবো। উপজেলা সদরে একটি মহিলা কলেজ প্রতিষ্ঠা করবো। সেই সাথে সরাইল উপজেলার রসুলপুর আজবপুর ও শাহবাজপুর শাহজাদাপুর সড়ক নির্মান করবো। তিনি বলেন ঢাকায় আমার কোন সহায় সম্পত্তি নেই। ঢাকায় সম্পত্তি করার ইচ্ছাও নেই। আমি গ্রামের মানুষ, গ্রামে থেকে এলাকাবাসীর সেবা করতে চাই। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সরইল প্রেস কাবের যুগ্ম সম্পাদক সৈয়দ কামরুজ্জামান ইউসুফ, অর্থ সম্পাদক মো. মাহবুব খান, ঠাকুর মেজবা উদ্দিন, সালাউদ্দিন, আমান উল্লাহ, মোশাররফ মুন্সি, মুমিনুল ইসলাম, শাকিল আহমেদ,মো.ফরহাদ প্রমুখ। |




















