Main Menu

মহাসড়কে সিএনজি অটোরিক্সা চলাচলের দাবি

[Web-Dorado_Zoom]

প্রতিনবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন মহাসড়কে সিএনজি চালিত অটোরিক্সা চলাচল অব্যাহত রাখার দাবিতে  সোমবার মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদ। সকালে শহরের মেড্ডা বাসস্ট্যান্ড এলাকায় অটো-রিক্সা মালিক সমিতির সভাপতি হাজি খুরশিদুল আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগের সভাপতি কাউসার আহমেদ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাহার চৌধুরী, শ্রমিক নেতা মোঃ ফুল মিয়া, স্বপন মিয়া, কাজি রফিকুল ইসলাম প্রমুখ। সমাবেশ শেষে আন্দোলনকারীরা মিছিল নিয়ে মেড্ডা থেকে কাউতলী গিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।
আন্দোলনকারিরা অভিযোগ করেন, আদালতের একটি আদেশকে সামনে রেখে ও বাস মালিক সমিতির চাপে বিভিন্ন সড়ক-মহাসড়কে সিএনজি চালিত অটোরিক্সা চলাচলে বাধা দেওয়া হচ্ছে। মহাসড়কে চালাতে গিয়ে প্রায়ই চালকদের জরিমানা গুণতে হচ্ছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares