রামরাইলে দেড়লক্ষাধিক টাকা মূল্যের মাদকসহ আটক এক
[Web-Dorado_Zoom]
|
প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার রামরাইল এলাকা থেকে মঙ্গলবার গভীর রাতে ২০ কেজি গাঁজাসহ মো. মনির হোসাইন(২৮) নামে এক ব্যাক্তিকে আটক করেছে র্যাব ৯। মনির জেলার কসবা উপজেলার লগবা গ্রামের সুলতান মিয়ার ছেলে। আটককৃত মাদকের মূল্য ১,৫০,০০০/- টাকা বলে জানায় র্যাব। ভৈরব র্যাব ৯ ক্যাম্পের উপ-পরিচালক এ.জেড.এম সাকিব সিদ্দীকি জানান, এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। |
« সরাইলে হেফাজতে ইসলামের স্মারকলিপি প্রদান (Previous News)
(Next News) ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক শ্রমিকদের হামলায় এএসপি আহত »




















