Main Menu

বুধ ও বৃহস্পতিবার হরতাল ডেকেছে জামায়াত

[Web-Dorado_Zoom]


দলের কেন্দ্রীয় নেতা আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ডের রায়ের পর ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।

মঙ্গলবার রায়ের পর এক বিবৃতিতে বুধ ও বৃহস্পতিবার হরতালের কর্মসূচির ঘোষণা দেন দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল

রফিকুল ইসলাম খান।

আপিল বিভাগের রায়কে ‘ভুল’ অভিহিত করে বিবৃতিতে দলের শীর্ষনেতাদের মুক্তি দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

এর আগে রায়ের বিরুদ্ধে হরতাল ডাকার পর হাই কোর্ট রফিকুলকে তলব করেছিল।

মঙ্গলবার রায়ের পর চট্টগ্রাম ও খুলনায় জামায়াতকর্মীরা মিছিল থেকে হাতবোমা বিস্ফোরণ ঘটায়। চট্টগ্রামে পুলিশের একটি গাড়িতেও আগুন দেয়া হয়।(বিডি নিউজ)






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares