Main Menu

নাসিরনগরে বসত বাড়িতে আগুন, ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

[Web-Dorado_Zoom]


প্রতিনিধি ঃ গত শুক্রবার দিবাগত গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুনিয়াউক গ্রামে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে তিনটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। আগুনে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থরা ।

জানা গেছে , গ্রামের বাসিন্দা সদা মিয়ার ছেলে শামীম মিয়ার ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত। পরে আগুন প্রতিবেশী তাজু মিয়া ও কুহেল মিয়ার বাড়িতেও ছড়িয়ে পড়ে। এতে তিনটি বসত ঘর ও ঘরে থাকা তাজু মিয়ার নগদ ৫৪ হাজার টাকা ,১ ভরি স্বর্ণ ,একটি গরু, শামীম মিয়ার নগদ ২১ হাজার টাকা ,আড়াই ভরি স্বর্ণ, ২ ভরি রোপা, কুহেল মিয়ার নগদ ৩০ হাজার টাকা ,ও ঘরের মারামাল পুড়ে যায়। সব মিলিয়ে তিন জনের প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে । তবে এ ঘটনায় তেমন গুরুত্ব কেউ আহত হয়নি। বর্তমানে তিনটি পরিবার  খোলা আকাশের নীচে মানবেতর জীবন যাপন করছে । সরকারী ও বিত্তবানদের সাহায্য ছাড়া পরিবার গুলো উঠে দাড়ানোর মত আরর কোন উপায় রইল না ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares