বিজয়নগরে ডাকাতি প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেফতার
|
প্রতিনিধি : বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের খাতাবাড়ি নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কের সংলগ্ন ডাকাতি প্রস্তুতিকালে দুই ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯ আগষ্ট রাত অনুমান ১০টার দিকে উল্লেখিত স্থানে বিজয়নগর থানার এসআই শাহআলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে বাবুল (৪৬) এবং সুমন (২৬) কে গ্রেফতার করে। এসআই শাহআলম জানান, বাবুল ও সুমন আন্তঃজেলার ডাকাত দলের সর্দার। বাবুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বাবুল পূর্বে ২টি পিস্তল ও ১টি বেটাগান সহ সরাইলে র্যাবের হাতে ধরা পড়লে বিজ্ঞ আদালত তাকে প্রায় ১০ বছর কারাদন্ডে দন্ডাদেশ দেয়। জানা যায়, বিজয়নগর উপজেলার সাতবর্গ গ্রামের আব্দুল সাত্তারের পুত্র বাবুল মিয়া ও নবীনগর উপজেলার শ্যামন্তঘর গ্রামের মনা মিয়ার পুত্র সুমন মিয়া। |




















