Main Menu

বাঞ্ছারামপুরে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বিয়ে বন্ধ করল পুলিশ

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করল থানা পুলিশ। শনিবার উপজেলা সদরের জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
থানা পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানা গেছে, উপজেলা সদরের জগন্নাথপুর গ্রামের মো. হুমায়ুন কবির এর মেয়ে বাঞ্ছারামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী রাফিয়া আক্তার (১১) এর সঙ্গে সোনারামপুর গ্রামের আব্দুল কাদের এর প্রবাসী ছেলে সামছুল হক এর বিয়ে শনিবার দুপুরে হওয়ার কথা।
বাঞ্ছারামপুর থানার সহকারি উপ-পরিদর্শক  মো. নুরুল ইসলাম একদল পুলিশসহ বেলা ১১টার দিকে জগন্নাথপুরে মেয়ের বাড়িতে উপস্থিত হয়ে বিয়ে ভেঙ্গে দেন। তিনি বলেন, ‘বাল্যবিবাহ বন্ধ করে দেওয়া হয়েছে, আবার বিয়ে দিতে চেষ্ঠা করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares