নাসিরনগরে তিন বাড়ি পুড়ে ছাই, ক্ষতির পরিমান প্রায় ১০ লহ্ম টাকা
[Web-Dorado_Zoom]
| মোঃআব্দুল হান্নান: রারবিবার রাত তিন ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুনিযাউক গ্রামে তিন বাড়িতে আগুন লেগে প্রায় ১০ লহ্ম টাকার হ্ময়হ্মতি হয়েছে ।জানা গেছে গ্রামের সদা মিয়ার ছেলে সামীম মিয়ার ঘরের চুলা থেকেআগুন লেগে প্রতিবেশী তাজু মিয়া কুহেল মিয়ার তিনটি ঘর ও ঘরে তাকা তাজু মিয়ার নগদ ৫৪ হাজার টাকা, ১ ভরি স্বর্ণ, একটি গরু পুড়ে মারা যায় এবং অপর একটি গরু পুড়ে যায় তাতে তাজু মিয়ার প্রায় ৩ লহ্ম টাকা এবং সামীম মিয়ার নগদ ২১ হাজার টাকা, আড়াই ভরি স্বর্ণ, ২ ভরি রোপা সহ প্রায় সাড়ে তিন লহ্ম টাকা ও কুহেল মিয়ার নগদ ৩০ হাজার টাকা ও ঘরের মারামাল সহ প্রায় সাড়ে তিন লহ্ম টাকাসহ তিন জনের প্রায় ১০ লহ্ম টাকার হ্মতি সাধিত হয়েছে ।বর্তমানে তিনটি পরিবার মানবেতর জীবন যাপন করছে । সরকারী ও বিত্তবানদের সাহায্য ছাড়া উক্ত পরিবার গুলো উঠে দাড়ানোর মত আরকোন উপায় রইল না । তিনটি পরিবার এখন খোলা আকাশের নীচে মানবেতর জীবন যাপন করছে ।
|
« ট্রেন ছুটে নিয়ে চলল ভ্যানগাড়িসহ বাঁশ, আহত ১০ (Previous News)
(Next News) আদম ব্যবসায়ীর খপ্পরে নাসির নগরের ১০টি পরিবার »




















