Main Menu

আখাউড়ায় কসাইকে সাজা

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক কসাইকে দু’মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। পেটে বাছুর থাকা গাভী জবাইয়ের অভিযোগে আদালত মো. গিয়াস উদ্দিন নামে এক কসাইকে এ সাজা প্রদান করেন। গিয়াস উদ্দিনের বাড়ি উপজেলার ধরখার ইউনিয়নের তন্তর গ্রামে।
এলাকাবাসী ও ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, উপজেলার তন্তর বাজারে শনিবার সকালে কসাই গিয়াস উদ্দিন একটি গাভী জবাই করলে পেট থেকে বাছুর বের হয়। এলাকার লোকজন বিষয়টি দেখে কসাইকে আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া খান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে দু’মাসের সাজা দেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares