Main Menu

ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নে সম্মিলিতভাবে ভূমিকা রাখতে হবে -জেলা প্রশাসক

[Web-Dorado_Zoom]

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার বলেছেন. ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নে সম্মিলিতভাবে ভূমিকা রাখতে হবে। তিনি সকলের মাঝে সৌহার্দ সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করা সহ দেশ ও জাতিন কল্যাণের জন্য সকলের দোয়া চেয়েছেন। বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক কমিটির উদ্যোগে স্থানীয় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সরোদ মঞ্চে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন । অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন , অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মোঃ আবু সাঈদ। জেলা নাগরিক কমিটির সভাপতি এডভোকেট সামাদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন নাগরিক কমিটির সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব ডাঃ বজলুর রহমান, স্বাগত বক্তব্য রাখেন জেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট হাবিবুল্লাহ, শুভেচ্ছা বক্তব্য রাখেন ইফতার কমিটির আহবায়ক আব্দুস সালাম, কমিটির সহ সভাপতি ঠিকাদার ফজলুল করিম। অনুষ্ঠান পরিচালনা করেন কমিটির সাংস্কৃতিক সম্পাদক আল আমীন শাহীন। দোয়া  পরিচালনা করেন মাওলানা আবু বক্কর। অনুষ্ঠানে জেলা পৌর নাগরিক কমিটির নেতৃবৃন্দ সদস্য বৃন্দ সহ শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares