Main Menu

প্রেমিকার সর্বস্ব লুট করে প্রেমিকের পলায়ন…..অত:পর

[Web-Dorado_Zoom]

মোঃ আব্দুল হান্নান-নাসিরনগর : দীর্ঘদিন লুকিয়ে প্রেম করে বিবাহিত প্রেমিক নিজেকে অবিবাহিত দাবী করে বিয়ের প্রলোভন দিয়ে প্রেমিকাকে ঢাকায় নিয়ে অজ্ঞান করে প্রেমিকার সাথে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার রেখে দিয়ে রাস্তায় ফেলে পালিয়ে যায় প্রেমিক শ্যামল সরকার (৩২)।

ঘটনাটি ঘঠেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোয়ানগর ইউনিয়নের মাছমা ও নোয়াগাও গ্রামের মাঝে। ঘটনার বিবরণে জানা গেছে গোয়ালনগর ইউনিয়নের মাছমা গ্রামের অমৃকা সরকারের পুত্র শ্যামল সরকার গোলানগর বাজারে ডাচ্ বাংলা ব্যাংক ও ফ্লেক্সিলোড ব্যবসা করত। অপর দিকে প্রেমিকার বড় বোন জামাই নেত্রকোনা থেকে শ্যামলের ডাচ্ বাংলা ব্যাংকে টাকা পাঠাত। প্রেমিকা প্রায়ই শ্যামলের ডাচ্ বাংলা ব্যাংক থেকে বোন জামাইর পাঠানো টাকা উঠিয়ে নিত। এ ভাবে শ্যামল ও প্রেমিকার মাঝে সম্পর্ক হয়। শ্যামল প্রেমিকাকে প্রেমের প্রস্তাব দিয়ে থাকে। শ্যামলের প্রস্তাবে রাজি হয়ে একদিন দুজনে পাড়ি জমায় অজানার উদেশ্যে। প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার সময় প্রেমিকা ২ ভরি স্বর্ণ ও নগদ ১২ হাজার টাকা সাথে নিয়ে যায়। চতুর প্রেমিক শ্যামল প্রেমিকাকে নিয়ে উঠে রাজধানীর এক অজানা হোটেলে। সেখানে প্রেমিকাকে চেতনা নাশক ঔষধ খাইয়ে তার সর্বস্বলুট করে সাথে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকা রেখে ফেলে দেয় রাস্তায়। অপরিচিত একজন মেয়েটিকে  নিয়ে ভর্তি করে আজমল হাসপাতালে। কর্তব্যরত ডাক্তারগণ প্রেমিকাকে চিকিৎসা করে সুস্থ করার পর বাড়িতে খবর দিলে আত্মীয় স্বজন গিয়ে মেয়েটিকে হাসপাতাল থেকে উদ্ধার করে নিয়ে আসে। ওই ঘটনায় প্রেমিকার পিতা নিতাই চন্দ্র দাস বাদী হয়ে  নাসিরনগর থানায় একটি মামলা রুজু করে। ঘটনার পর থেকে প্রেমিক শ্যামল সরকার পলাতক রয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares