Main Menu

এক মণ গাঁজাসহ একব্যক্তি গ্রেফতার

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় এক মণ ভারতীয় গাঁজাসহ রঙ্গু মিয়া নামক একজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা। শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উড়শীউড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রঙ্গু মিয়া জেলার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের রাজনগর গ্রামে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ ভৈরব ক্যাম্পের মেজর এ.জেড.এম. সাকিব সিদ্দিকীর নেতৃত্বে র‌্যাব সদস্যরা গতকাল শুক্রবার সকালে সদর উপজেলার উড়শীউড়া এলাকায় অভিযান চালায়।অভিযানকালে প্রায় দুই লাখ টাকা মুল্যমানের ৩৯ কেজি ভারতীয় গাঁজাসহ রঙ্গু মিয়াকে গ্রেফতার করে। পরে উদ্ধারকৃত ভারতীয় গাঁজাসহ গ্রেফতারকৃত রঙ্গু মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে থানা সূত্র নিশ্চিত করেছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares