Main Menu

নবীনগরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

[Web-Dorado_Zoom]

সংবাদদাতাঃ-ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৩ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ এর উপজেলা পর্যায়ের ফুটবল ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরনী অনুষ্ঠান হয়েছে।গতকাল শনিবার উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।মোট ২২০টি বিদ্যালয় থেকে ছেলেদের মধ্যে থানাকান্দী প্রাথমিক বিদ্যালয় ও আলমনগর পশ্চিম প্রাথমিক বিদ্যালয় ফাইনাল খেলায় অংশ গ্রহন করে,এতে আলমনগর প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে জয়ী হয়।মেয়েদের মধ্যে রতনপুর দক্ষিন প্রাথমিক বিদ্যালয় ও খরিয়ালা প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহন করে।এতে ট্রাইব্যাকারে খরিয়ালা স্কুল ৩-২ গোলে জয়ী হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা আনম নাজিম উদ্দীনের সভাপতিত্বে প্র

প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ জিকরুল আহম্মেদ খোকন,এ ছাড়া বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক সরকার,উপজেলা শিক্ষা অফিসার শরিফ শফিকুর ইসলাম,এ টিও আলমগীর মোল্লা,ডা.সাইমুল হুদা,প্রাথমিক শিক্ষক সমিতি সভাপতি রেজাউল করিম সবুজ,সম্পাদক মনির হোসেন,শিক্ষক বিল্লাল হোসেন প্রমুখ।অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরুস্কার তুলে দেন প্রধান অতিথি।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares