Main Menu

আখাউড়ায় ট্রেন-ট্রাক সংঘর্ষে আহত ৪

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেন ও ট্রাকের সংঘর্ষে এক পথচারিসহ চারজন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল ৮টায় উপজেলার গঙ্গাসাগর রেল ক্রসিংয়ের কাছে। আহতদের মধ্যে ট্রাকের চালক ও দু’সহকারিকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে দুর্ঘটনা কবলিত ট্রাকটি আছড়ে পড়ে পার্শ্ববর্তী একটি দোকানের ক্ষতি হয়েছে। তবে এতে রেললাইনের কোনো ক্ষতি সাধিত হয়নি। ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে।
এলাকাবাসী জানান, সকাল ৮টায় গঙ্গাসাগর রেল ক্রসিংয়ের কাছে চট্টগ্রামগামী একটি কন্টেইনার ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ষ হয়। রেল লাইনটি বাঁক থাকায় ডান দিকে থেকে আসা ট্রেনটি ট্রাকের সঙ্গে সংষর্ষ বাধে। এতে ট্রাকটি কয়েক ফুট দূরে একটি দোকানে গিয়ে পড়ে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares