Main Menu

চার সিটির জনগণ আওয়ামী দুঃ শাসন ও বুলেটের জবাব ব্যলটের মাধ্যমে দিয়েছে.. মো. জহিরুল হক

[Web-Dorado_Zoom]



প্রতিনিধি ॥ বিরোধী দলের নেতাকর্মী,আলেম-ওলামাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন বন্ধ,আটক নেতাদের মুক্তি এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নিবার্চনের দাবিতে কেন্দ্রীয়  বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের পূর্ব ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে  শনিবার দুপুরে নাসিরনগরে  এক বিক্ষোভ মিছিল উপজেলা সদরে বের করা হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বিএনপির কার্যালয় চত্বরে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান ওমরাও খানের  সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন  বক্তব্য রাখেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক মমিনুল হক, বিএনপি সাধারণ সম্পাদক ও গোর্কণ ইউপি চেয়ারম্যান এমএ হান্নান, বিএনপির নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, বিএনপি নেতা আজিজুর রহমান চৌধুরী,আমিরুল হোসেন চকদার, ইসলামী ঐক্যজোটের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন,  যুবদল নেতা সৈয়দ আবু সারোয়ার, কৃষকদল সভাপতি হাজী সোনা মিয়া,সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, মহিলা দলের নেত্রী হাসনা হেনা, যুবদল নেতা কামরুল আলম ভূইয়া, সৈয়দ আবু সারোয়ার, ছাত্রদল নেতা মীর মোস্তুফা জালাল, ছাত্রদল নেতা সৈয়দ নাছির উদ্দিন, জাসাস নেতা শাখাওয়াত হোসেন ভুইয়া, পল্লব চক্রর্বতী, মুসলেহউদ্দিন সোহাগ,আইযুব খান,মমিদুল কাদের কচি,এমরান মিয়া, সিরাজ খাঁ মহিলানেত্রী হাসনা হেনা  প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, চার সিটি কর্পোরেশন নিবাচনে জনগণ আওয়ামীলীগের দুঃশাসন ও বুলেটের জবাব ব্যলটের মাধ্যমে দিয়েছে। বন্দুক, গুলি, টিয়ার গ্যাস কোন কাজ হবেনা তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে শেখ হাসিনাকে বাধ্য করা হবে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares