Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় অলিম্পিক ডে রান-২০১৩ পালিত

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় অলিম্পিক ডে-রান পালিত হয়েছে। শনিবার এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা  ক্রীড়া সংস্থার উদ্যোগে এক শোভাযাত্রার আয়োজন করা হয়। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় আয়োজিত শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রার উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী।  শোভাযাত্রায় আরও উপস্হিত ছিলেন জেলা ক্রীড়া সংস্হার সভাপতি ও জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদার, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর অবঃ জহিরুল হক খান বীরপ্রতীক, জেলা ক্রীড়া সংস্হার সাধারন সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু ও ক্রীড়া সংস্হার সদস্যবৃন্দ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares