Main Menu

সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষে মটর সাইকেল আরোহী নিহত

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষে সামুদ মিয়া (১৮) নামে  এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছ। শনিবার বিকাল সাড়ে চারটায় মৌলভীপাড়ায়  এ ঘটনাটি ঘটে। নিহত সামুদ মিয়া মধ্যপাড়ার ক্যাবল ব্যবসায়ী শরিফ মিয়ার ছেলে।

এলাকাবাসী জানায়, মোটর সাইকেল যোগে সামুদ মিয়া বাড়ির দিকে যাচ্ছিল। মোটর সাইকেলটি মৌলভীপাড়া  এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি  সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘাতক সিএনজিটিকে আটক করা হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares