Main Menu

আগামীতে পল্লীবন্ধু এরশাদ এককভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে——–এডঃ জিয়াউল হক মৃধা

[Web-Dorado_Zoom]


শনিবার বিকাল ৫টায় সরাইল উপজেলার কালিকচ্ছ বাজারে বিভিন্ন দল থেকে মোঃ কুদরত মিয়া, মোঃ মাসুক মিয়া, মোঃ মামুন মিয়া ও আব্দুস সামাদ এর নেতৃত্বে তিন শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এডঃ জিয়াউল হক মৃধা এমপি বলেন, আগামীতে পল্লীবন্ধু এরশাদ এককভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। তাই এখন থেকেই দলকে ঢেলে সাজাতে হবে। তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টিকে সুসংগঠিত হতে হবে। আগামী সংসদ নির্বাচনে সরাইল-আশুগঞ্জ আসনে আমাদের বিজয় ছিনিয়ে আনতে হবে। সেই লক্ষ্যকে সামনে রেখে এখন থেকেই ঐক্যবদ্ধভাবে পার্টির জন্য কাজ করতে হবে। তিনি যোগদানরত নবাগতদের উদ্দেশ্যে বলেন, পল্লীবন্ধু এরশাদকে ভালবেসে যারা জাতীয় পার্টিতে যোগদান করেছেন আমি আপনাদের সকলকে পার্টির পক্ষ থেকে বরণ করে নিলাম। পার্টির প্রতিটি কর্মসূচীতে আপনারা অংশগ্রহণ করবেন। নোয়াগাও ইউনয়ন জাতীয় পার্টির সভাপতি মাসুম ওসমানির সভাপতিত্বে অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরাইল উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব হুমায়ুন কবির, জেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শাহজাদা। সরাইল উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সদস্য সচিব এমদাদুল হক সালেক এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ রতন মিয়া, মোঃ বিল্লাল হোসেন, মোঃ মাহফুজ বক্স, মোঃ কাজল মিয়া, উজ্জল মিয়া, আবু তাহের, করিম খান, মোঃ আবেদ, সাইফুল মোস্তফা প্রমুখ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares