Main Menu

সরকারি কলেজে সন্ত্রাসীদের অপতৎপরতায় কলেজ শাখা ছাত্রদলের উদ্বেগ প্রকাশ

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে বৃহস্পতিবার সন্ত্রাসীদের অপতৎপরতায় উদ্বেগ প্রকাশ করেছে কলেজ শাখা ছাত্রদল। কলেজ শাখার সভাপতি মোঃ সুহেব ও সাধারন সম্পাদক মাসুদ মোল্লা এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন।  তারা বলেন, কতিপয় সন্ত্রাসী দেশিয় অস্ত্র নিয়ে ক্যাম্পাসে সাধারন ছাত্রদের উপর হামলা চালায় । পরবর্তীতে তারা প্রতিরোধের চেস্টা করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। বিবৃতিতে আরো বলা হয়, সন্ত্রাসীরা মুখোশদারী হওয়ায় তাদের চিন্হিত করা সম্ভব হয়নি। কলেজ শাখা ছাত্রদলের কোন সদস্য এতে জড়িত নেই বলে তারা দাবী করেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares