Main Menu

নবীনগরে ২ মাদক ব্যাবসায়ী আটক

[Web-Dorado_Zoom]

এস এ রুবেল : নবীনগর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদক সহ ২ ব্যাক্তিকে আটক করেছে। বুধবার বিকেলে ভোলাচং এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক কৃতরা হল খোকন মিয়া (৪৫) ও মোঃ ইয়ার হুসেন (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতরা এলাকায় দির্ঘদিন যাবৎ মাদক বিক্রি করে আসছিল। তাদের নামে থানায় একাদিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর থানার (ওসি) আবু জাফরের নেতৃত্তে ১৮ বোতল ফেন্সিডিল ও ২০ বোতল মদ সহ মাদক ব্যাবসায়ী খোকন মিয়াকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।অপর দিকে আরেক মাদক ব্যাবসায়ী মোঃ ইয়ার হুসেনকে ভোলাচং নতুন বাজার থেকে গ্রেফতার করা হয়। তাছাড়া পুলিশ ভোলাচং ঝষি পাড়ায় অভিযান চালিয়ে মদ তৈরির সরঞ্জামাদি ধ্বংশ সহ ১ কন্টিন চোলাই মদ জব্দ করে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares