Main Menu

বিজয়নগরে হরষপুর ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত ও কমিটি গঠন

[Web-Dorado_Zoom]


প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের হরষপুর ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের কমিটি গঠন করা হয়েছে।গত মঙ্গলবার সন্ধায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক সম্মেলনের মধ্য দিয়ে এ কমিটি গঠন করা হয়।কমিটিতে মর্জিনা আক্তারকে সভাপতি,মাহমুদা বেগমকে সাধারন সম্পাদক ও রুমা রানী দাসকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সৈয়দা নাখলু আখতারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ফয়জুন্নাহার টুনির পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড.তানভীর ভূঞা।বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর মৃধা,হোসাইন মো.দুলাল,সদস্য সিরাজুল ইসলাম মাষ্টার,ইউপি চেয়ারম্যান মো.শাহজাহান,ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সারোয়ার রহমান, উপজেলা মহিলা আওয়ামীলীগের নাসরিন আক্তার মাজু।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares