Main Menu

বর্ডার বাজারে পুকুর থেকে এক ব্যাক্তির লাশ উদ্ধার

[Web-Dorado_Zoom]

 

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার বর্ডার বাজার এলাকা সংলগ্ন একটি পুকুর থেকে এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যা পৌঁনে সাতটার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত নাম সেলিম মিয়া (৩৫)। তিনি দীর্ঘ দিন ধরে বর্ডার বাজার এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকত।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল পাশা  বলেন, “সন্ধ্যায় স্থানীয় লোকজন পুকুরে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে আমি ঘটনাস্থল পরিদর্শন করি। সেলিম একজন রিকশা চালক ছিল। রোববার সন্ধ্যায় তিনি বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।”

লাশটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares