Main Menu

পৌরসভার পাশাপাশি ব্যক্তি বা সামাজিক উদ্যোগে শহরের সৌন্দর্যবর্ধনের পদক্ষেপ নিতে হবে.. মেয়র

[Web-Dorado_Zoom]


প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেছেন, পৌরসভার উন্নয়ন, পরিস্কার পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধনে আমরা বিভিন্ন পদপে বাস্তবায়ন করে আসছি। কিন্তু একটি শহরের সামগ্রীগ উন্নয়ন তখনই সম্ভব হয়, যখন শহরবাসী পৌর অবকাঠামোর রক্ষণাবেক্ষণ, পৌর আইন মেনে চলাসহ শহরের পরিচ্চন্নতা ও সৌন্দর্য বর্ধনে পাড়া মহল্লায় ব্যক্তি বা সামাজিক উদ্যোগে বিভিন্ন পদপে বাস্তবায়ন করে। তাই মেয়র শহরবাসীকে পৌরসভার পাশাপাশি ব্যক্তি ও সামাজিক উদ্যোগে শহরের সৌন্দর্য বর্ধনে বিভিন্ন পদপে নিতে সকলের প্রতি আহবান জানান। মেয়র গত শনিবার সকালে হালদারপাড়ার রাস্তা সংস্কার কাজের উদ্বোধনকালে সমাবেত সূধীজনের উদ্দেশ্যে উপরোক্ত বক্তব্য প্রদান করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা বিশিষ্ট ব্যবসাযী ও সমাজসেবক মোঃ ফারুক মিয়া, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল বারী মন্টু, ক্রীড়া সম্পাদক শেখ মোঃ আনার, ১নং ওয়ার্ড কাউন্সিলর ছাদেকুর রহমান শরীফ, বিশিষ্ট ব্যবসায়ী সুনিল সরকারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও পৌরসভার কর্মকর্তা/ কর্মচারীবৃন্দ।
পরে মেয়র মাটি কেটে রাস্তার সংস্কার কাজের উদ্বোধন করেন এবং সংস্কার কাজ সফলভাবে শেষ করার জন্য মহান আল্লাহ তালার দরবারে মোনাজাত করেন।
উল্লেখ্য, শহরের কোর্ট রোডের মোড় থেকে জেলা রোডের মোড় এবং সংশ্লিষ্ট সংযোগ সড়কসমূহ সংস্কার কাজ বাস্তবায়ন করবে ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স হাসান এন্টারপ্রাইজ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares