Main Menu

বিজয়নগরে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অজ্ঞাতনামা এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার সন্ধ্যায় উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের রেল লাইনের পাশের একটি ঝোপ থেকে আনুমানিক ২৫ বছর বয়সী এই যুবকের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত শনিবার বিকেলে এলাকার লোকজন ঝোপের মধ্যে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ  উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরন করে।
এ ব্যাপারে উপজেলার চম্পকনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ.কে.এম হাসান মাহমুদুল কবীর বলেন, জিন্স প্যান্ট ও সার্ট পরিহিত যুবকের হাত-পা এবং গলায় গামছা জড়ানো লাশ উদ্ধার করা হয়। তিনি বলেন, কমপে ২/৩দিন পূর্বে তাকে অন্য কোথাও হত্যা করে লাশ এখানে ফেলে গেছে দুস্কৃতিকারীরা।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares