Main Menu

আখাউড়া পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত

[Web-Dorado_Zoom]

 


আখাউড়া পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ সাংগঠনিক সভা শনিবার বিকাল ৪টায় উপজেলা বিএনপির কার্যালয়ে  অনুষ্ঠিত হয়েছে। সভায় পৌরশাখা বিএনপির সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি, অঙ্গসংগঠনগুলোর ওয়ার্ড কমিটি গঠন এবং আসন্ন জাতীয় সংসদ সদস্য নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মসূচি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।  সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি মো. বাহার মিয়া। সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন, উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মন্তাজ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো: রুহুল আমিন খাদেম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সামসুল আলম শামীম, সহ সভাপতি দেওয়ান সাজিদুল হক দুলাল, সহ সভাপতি এড. শফিকুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক কাইয়ুম খান খাদেম, ৯নং ওয়ার্ড সভাপতি দুলাল মিয়া, ৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হাজী আব্দুর রউফ মিয়া, ৭নং সভাপতি শেখ কবির হোসেন, ৬নং ওয়ার্ড সভাপতি মো: বাছির মিয়া, ৫নং সাধারণ সম্পাদক দীপঙ্কর ঘোষ নয়ন, ৪নং সভাপতি শাহাবুদ্দিন মাস্টার, ৩নং সভাপতি সহিদ মিয়া খাদেম, ২নং সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক খাদেম, ১নং সাংগঠনিক সম্পাদক মো: আব্দুল হাই, পৌর যুবদলের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক জাবেদ আহাম্মদ ভূইয়া, পৌর ছাত্রদল সাধারণ সম্পাদক আসসাদিক ভূইয়া গালিব, যুগ্ম সাধারণ সম্পাদক মাহিন আব্দুল্লাহ, কৃষক দলের সভাপতি মোতাহার হোসেন চৌধুরী, স্বেচ্ছা সেবক দলের সভাপতি সোলাইমান ইসলাম রুমেল, ওলামা দলের সাধারণ সম্পাদ হাফেজ মো: রাসেল, পৌর জাসাসের সাধারণ সম্পাদক মো: দুলাল খাদেম প্রমুখ। সভায় আগামী রমজানের পূর্বেই আখাউড়া পৌরসভার প্রতিটি ওয়ার্ডে সাংগঠনিক সভা করার সিদ্ধান্ত গৃহিত হয়। তাছাড়া অবিলম্বে অঙ্গসংগঠনগুলোর  অসমাপ্ত ওয়ার্ড কমিটিগুলো সমাপ্ত করার নির্দেশনা প্রদান করা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares