Main Menu

নাটাই দক্ষিণ ইউনিয়নের আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

[Web-Dorado_Zoom]


নাটাই দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের এক বর্ধিত সভা শনিবার শালগাঁও কালিসীমা বাজারে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূরুল আমীন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এলেম খান এর পরিচালনায় উক্ত সভায় বক্তারা এলাকার উন্নয়নের স্বার্থে র  আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর হাতকে শক্তিশালী করার আহবান জানিয়ে বলেন, উন্নয়ন চাইলে মোকতাদির চৌধুরীর বিকল্প নাই। এতে বক্তব্য রাখেন,নাটাই দক্ষিণ ইউপি চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কাইয়ূম, জেলা কৃষকলীগের সাবেক সভাপতি শাহ আলম, সদর আওয়ামীলীগের আইনবিষক সম্পাদক এড. ফেরদৌস, সদর উপজেলা যুবলীগের আহবায়ক আলী আজম, ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি  রেহান উদ্দিন রেনু মিয়া,  শামসু সর্দার, নূরুল আমিন, নাজিম উদ্দিন সর্দার, বাচ্চু মেম্বার, ফারুক আহমেদ, জালাল উদ্দিন, মো. হোসেন, ফরিদ মেম্বার, আরজু মেম্বার, হাবির মেম্বার, আইতুল্লাহ, আবু শামা, তোতা মেম্বার, আবুল কালাম, মুজিবুর ও বিলাল হোসেন, হুমায়ূন, আবুল হোসেন, হান্নান। এছাড়া আরো  বক্তব্য রাখেন ইউনিয়ন যুবলীগের মনির হোসেন, সাধারণ সম্পাদক কবির হোসেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares