Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় ১২০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

[Web-Dorado_Zoom]

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় ১২২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯।  মঙ্গলবার বিকেলে শহরের পৌর আধুনিক সুপার মার্কেটের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো মোঃ নান্নু মিয়া (২৬) এবং নিপেন্দ্র কর। তারা দু’জনই মৌলভী বাজারের বাসিন্দা। র‌্যাব-৯ এর ভৈরব কার্যালয়ের অধিনায়ক মেজর এজেডএম সাকিব সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি মাইক্রোবাসে করে ঢাকায় যাওয়ার পথে বিকেল সাড়ে তিনটার দিকে পৌর সুপার আধুনিক সুপার মার্কেটের সামনে তাদের আটক করা হয়। এসময় মাইক্রোবাসে থাকা ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হবে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares