Main Menu

নাসিরনগরে যাত্রীবাহী যানবাহনে ডাকাতি ॥ মহিলাসহ আহত-৫

[Web-Dorado_Zoom]
প্রতিনিধি: নাসিরনগর-সরাইল সড়কে ২ যাত্রীবাহী সিএনজিতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে বলে যাত্রীরা দাবি করেছে। সোমবার রাত সাড়ে সাতটার দিকে তুল্লাপাড়া-দাতঁমন্ডল মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতের হামলায় মহিলাসহ ৫ জন আহত হয়েছে।  ডাকাতির শিকার রুনাল মিয়া,শশা মিয়া, আবেদ মিয়া ও আয়েশা বানু জানায়,সোমবার রাতে বিশ্বরোড থেকে সিএনজি যোগে নাসিরনগর আসার পথে ৮/১০জনের এক দল ডাকাত রাস্তায় ব্লক দিয়ে ২টি  সিএনজি  আটকিয়ে যাত্রীদের মারধর করে তাদের কাছ থেকে নগদ টাকা,ল্যাপটপ, মোবাইল ফোন সেটসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। আহত সামসুল আরেফিন রুনাল মিয়া(৩০), শশা মিয়া(২৫),আবেদ মিয়া(৪০), আয়েশাবানু (৫৫) ও খানক ঋৃষিকে(২০)  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এব্যাপারে ডাকাতির ঘটনার সত্যতা স্বীকার করে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল কাদের জানান, তবে এ রোডে আগের চেয়ে ডাকাতি অনেক কমে গেছে। টহল জোরদার বৃদ্ধি করা হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares