Main Menu

পাইকপাড়ায় সম্পত্তি নিয়ে বিরোধকে কেন্দ্র করে বিধবাকে মারধোর, মালামাল লুট

[Web-Dorado_Zoom]


প্রতিবেদক : পৌর এলাকার পাইকপাড়ায় সম্পত্তি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এক বিধবা নারীকে মারধোর ও বাড়ির মালামাল লুটের খবর পাওয়া গেছে। এ ঘটনায় ওই মহিলা বাদী হয়ে সদর থানায় একাধিক মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, পূর্ব পাইকপাড়া এলাকার দাস পাড়ার বাসিন্দা আনন্দ বাজারের সাবেক ব্যবসায়ী স্বর্গীয় অনিল চন্দ্র দাসের স্ত্রীর সাথে পাশের বাড়ীর মৃত লক্ষণ দাসের ছেলে সুশীল দাস, সুব্রত দাস, সুধীর দাসের জায়গা সম্পত্তি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে, বর্তমানে এবিষয়ে আদালতে মামলা চলছে। কিন্তু বিচারাধীন এ জায়গাটি জবর দখল করার লক্ষ্যে সুশীল দাশ তার লোকজন নিয়ে ওই মহিলার বাড়িতে বেশ কয়েকদফা হামলা চালায়। হামলায় আহত হয়ে বর্তমানে অনিল দাসের স্ত্রী ঢাকায় চিৎিসাধীন। এ ঘটনায় থানায় মামলা করলে পুলিশ একজনকে গ্রেফতার করে। এ দিকে অনিল চন্দ্র দাসের স্ত্রী ঢাকায় অবস্থান কালে গত রবিবার বিকেলে সুশীল দাস তার লোকজন নিয়ে ওই মহিলার বাড়িতে ফের হামলা চালায় ও মালামাল লুট করে নিয়ে যায়, এ নিয়ে ওই এলাকার বাসিন্দাদের মাঝে তীব্র আতঙ্ক বিরাজ করছে।

এ ব্যপারে অনিল চন্দ্র দাসের স্ত্রী শান্তি বালা দাসের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি বলেন, স্বামী মারা যাবার পর থেকে আমার নাবালক দুই ছেলে সন্তান নিয়ে আমি কোন রকমে সংসার চালাচ্ছি। কিন্তু সুশীল দাস ও তার লোকজনের ভয়ে আমি এখন বাড়ি ছাড়া। দিনে বাড়ি আসি আবার রাতে চলে যায়। মামলা করার পরও পুলিশ তাদের গ্রেফতার করছেনা। এখন আপনারা আমাকে বাঁচান।

এ ব্যাপারে সদর থানার উপ-পরির্দশক আবু আবদুল্লাহ জানান, সুশীল ও তার লোকজন পলাতক আছে। তাদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares