Main Menu

আশুগঞ্জে ৩ লাখ টাকার গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহর রেলষ্টেশনে ট্রেন থেকে ৩ লাখ টাকার গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯ এর সদস্যরা। জানা যায়, গত রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব ক্যাম্পের মেজর এজেডএম সাকিব সিদ্দিকীর নেতৃত্বে র‌্যাবের সদস্যরা আশুগঞ্জ উপজেলার তাল শহর রেলষ্টেশনে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ৩ লাখ টাকার ৫০ কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করে। এরা হলো বিজয়গরের মোঃ ইউনুছ মিয়া (২৫) ও বিল্লাল মিয়া (২৬)। তাদের বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানায় মাদকদ্রব্য পাচার আইনে মামলা হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares