Main Menu

নবীনগরে কালীমন্দিরে চুরি

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর কেন্দ্রীয় কালীবাড়ির কালী মন্দিরে রোববার রাতে চুরি হয়েছে। চোরের দল মন্দিরের প্রনামী বাক্স ভেঙ্গে সব টাকা নিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেছে। মন্দিরের সেবায়েত গৌরাঙ্গ আচার্য জানান, রবিরার রাতে কে বা কারা মন্দিরের বারান্দায় রতি প্রনামি বাক্সটি কৌশলে বারান্দার গ্রিলের কাছে টেনে নিয়ে সেটি ভেঙ্গে ফেলে। পরে চোরের দল ওই বাক্সে রক্ষিত গত ৫/৬ মাসের জমানো প্রনামির টাকা নিয়ে যায়। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর জানান, ঘটনা শোনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares