Main Menu

নাসিরনগরে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

[Web-Dorado_Zoom]


প্রতিনিধি ॥ সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলা সদর ইউনিয়নের আনন্দপুর গ্রামে উজ্জ্বল মিয়া (১৭) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। পুলিশ জানায়, আনন্দপুর গ্রামের মাজার মিয়ার ছেলে উজ্জল মিয়া (১৮) শোবার ঘরের পাশে গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার সকালে পরিবারের লোকজন ঘুম থেকে উঠে তার গাছে ঝুলন্ত অবস্থায় লাশ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নাসিরনগর থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুল কাদের জানায়, পরিবারের সাথে অভিমান করে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারনা হচ্ছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares