Main Menu

ওয়াহেদুল হক ওয়াহাবকে বহিস্কারে বিক্ষুদ্ধ জেলা জাতীয় পার্টি।

[Web-Dorado_Zoom]
২২/০৫/২০১৩ ইং রোজ বুধবার দৈনিক নয়াদিগন্ত ও বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত ওয়াহেদুল হক ওয়াহাবকে ব্রাহ্মনবাড়ীয়া জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি পদ সহ সকল সদস্য পদ থেকে বহিস্কারের বিষয়টি জেলা নেতা কর্মীদের দৃষ্টি গোচর হওয়ায় তাৎক্ষণিক বিকাল ৪ ঘটিকায় জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি রহমত হোসেন এর সভাপতিত্বে এক জরুরী সভা জেলা কার্য্যালয়ে অনুষ্টিত হয়। উক্ত সভায় জেলা ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। দীর্ঘ আলোচনার পর সর্ব সম্পতিক্রমে সিদ্ধান্ত হয় যে, সিনিয়র সহ-সভাপতি ওয়াহেদুল হক ওয়াহাব এর বহিস্কার আদেশ প্রত্যাহার করার জন্য মাননীয় জাতীয় পার্টি চেয়ারম্যানকে সবিনয় অনুরোধ জানানো হয়। উক্ত বহিস্কার আদেশ প্রত্যাহারের পূর্ব পর্যন্ত জেলা জাতীয় পার্টি ও সকল সাংগঠনিক কর্মকান্ড বন্দ রাখার ও সিদ্ধান্ত হয়। এবং জেলার অর্ন্তভুক্ত সকল উপজেলা ও সিদ্ধান্ত অনুসরণ করার অনুরোধ করা হয়। সভা শেষে ভিক্ষোব্দ নেতা কর্মীরা জেলা কার্য্যালয়ে নতুন তালা লাগিয়ে কর্মকান্ড বন্দের সূচনা করেন। সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি এডঃ আমজাদ হোসেন, এডঃ হারুনুন রশিদ খান, যুগ্ম সম্পাদক শেখ মোঃ ইয়াছিন, আবুল কালাম, নাজমুল হক, শেরিন সহ সাধারণ সম্পাদক এডঃ ইউসুফ কবির ফারুক, হাছান সাংগঠনিক সম্পাদক সাহেদুর রহমান সাহেদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক এডঃ আব্দুল্লাহ আল হেলাল, এডঃ এজাজ আহমেদ জীবন, সদর উপজেলার জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি লুৎফর রহমান কামাল, জেলা যুব সংহতির সভাপতি সৈয়দ মোজাব্বের, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শাহাজাদা, সিনিয়র সহ-সভাপতি হুসাইন মোঃ রাজিব, সাংগঠনিক সম্পাদক মোলেয়মান মজুমদার, জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক আলহাজ্ব দুলাল মোল্লা, সাধারণ সম্পাদক সৈয়দ রুহুল আমিন, জেলা জাতীয় ছাত্র সমাজ আহবায়ক আমিনুল হক কাউছার, জেলা শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক ইকরাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ তোহা ইয়াছিন খান, নজরুল ইসলাম, কবির হোসেন প্রমুখ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares