Main Menu

কেন্দ্রীয় নেতার মুক্তি দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় শিবিরের বিক্ষোভ মিছিল

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি  : কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেনের মুক্তির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল সমাবেশ হয়েছে। মঙ্গলবার দুপুরে স্থানীয় আনন্দবাজার থেকে ছাত্রশিবিরের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলটি বের করে। পরে সড়কবাজার গোলচত্বরে  বিক্ষোভ সমাবেশ করে শিবিরের নেতাকর্মীরা।
সমাবেশে জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আমির হোসাইন বলেন, বর্তমান জালিম সরকার ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতিকে রিমান্ডের নামে অমানবিক নির্যাতন করছে। এ নির্যাতনের তীব্র প্রতিবাদ নিন্দা জানিয়ে কেন্দ্রীয় সভাপতিসহ ইসলামী ছাত্র শিবিরের সকল নেতা কর্মীর মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার এর দাবী জানান হয়, অন্যথায় ছাত্র জনতাকে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। সমাবেশে জেলা ছাত্র শিবিরের দপ্তর সম্পাদক শেখ মকবুল হোসেনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares