Main Menu

সুহিলপুরে পিকআপ ভ্যান চাপায় মোটর সাইকেল আরোহী নিহত, আহত এক

[Web-Dorado_Zoom]

প্রতিবেদক : কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুহিলপুর এলাকায় পিকআপ ভ্যান চাপায় তুহিন(২৫) নামে এক মোটর সাইকেল আরোহী  নিহত হয়েছে। এসময় অপর আরোহী জাহিদ গুরুত্বর আহত হয়েছে। নিহত তুহিন আশুগঞ্জ উপজেলার বন্দর বাজার এলাকার হাজী শাহজাহান মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে নয়টার দিকে একটি ইজিবাইকের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গেলে পেছনে থাকা পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। পুলিশ পিকআপ ভ্যানটি কে আটক করেছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares