Main Menu

ঘূর্ণী ঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকায় বিএনপি ও জাকেরপার্টির ত্রাণ সামগ্রী বিতরণ

[Web-Dorado_Zoom]

কসবাপ্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা মূলগ্রাম ও চন্দ্রপুর গত ৮মে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকায় শুক্রবার  নামাজের পূর্বে কসবা উপজেলা বিএনপি ও কসবা উপজেলা জাকেরপার্টি বাস্তুুহারা ফ্রন্টের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। কসবা উপজেলা বিএনপির পক্ষ থেকে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মুশফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।এই সময় কসবা উপজেলা বিএনপি সভাপতিওপৌর মেয়র মুহাম্মদ ইলিয়াছ,সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান ইকিলিল আজম,সাংগঠনিক সস্পাদক শরীফুল ইসলাম, কসবা উপজেলা যুবদলের সভাপতি ওসমান শাহীন, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন,ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান রুবেল ,সাধারণ সম্পাদক দীপু,সংাগঠনিক সম্পাদক বাবু প্রমুখ নেতাকর্মী উপস্থিত ছিলেন।অপর দিকে কসবা উপজেলা জাকের পার্টি বাস্তুুহারা ফ্রন্টের উদ্যোগে ৬শত কেজি চিড়া ও ১শত কেজি আখের গুর  দূগর্ত এলাকায় নিয়ামতপুর প্রাথমিক বিদ্যালয়ে ত্রাণ কেন্দ্রে প্রদান করেন। জাকের পার্টি বাস্তুুহারা ফ্রন্টের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী ত্রাণ সামগ্রী কসবা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমীন ভুইয়া বকুল, উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমান ও মূলগ্রাম ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলামের হাতে তুলে দেন। এই সময় জাকেরপার্টি বাস্তুুহারাফ্রন্টের জেলা সাধারণ সম্পাদক মো. বিল্লাল মিয়া, মূল গ্রাম বাস্তুুহারা ফ্রন্টের সভাপতি মজনু মিয়া, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,লোকমান হোসেন,সোহেল প্রমুখ জাকের কর্মী উপস্থিত ছিলেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares